বিএনপি ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৫:২৮আপডেট : ১২ মার্চ ২০২২, ১৬:৩৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি সংসদ মানে না, আদালত মানে না, তারা জনগণ মানে না। বিএনপি ক্ষমতায় গেলে এ দেশ বিরানভূমিতে পরিণত হবে। শনিবার (১২ মার্চ) দুপুরে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা দেশের জনগণকে ভালোবাসে না। তারা জানে বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন ভোট দিয়ে ক্ষমতার আসনে বসাবে না। সে জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশে চিঠি লিখে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বলতে পারবে না এই সরকার জনবিচ্ছিন্ন।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্ত্রী বলেন, বিএনপি দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা তাদের কোনও কথায় কান দেবেন না। আপনারা যদি শেখ হাসিনাকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।

 সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিশেষ বক্তা ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। 

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানি, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া। 

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলসহ সম্মেলনস্থলে জড়ো হন। 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি