চট্টগ্রামে হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২২, ১০:৫৫আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:০৯

চট্টগ্রামে অবস্থান কর্মসূচি, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে চলছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে নগরীর নিউ মার্কেটের সামনে হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করছেন জোটের নেতাকর্মীরা। চলছে আলোচনা সভাও। স্লোগান দিচ্ছেন হরতাল সমর্থকরা।

সরেজমিন দেখা গেছে, নগরীতে যানবাহন চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। এ কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। নগরীর স্টেশনগুলোতে গাড়ির জন্য যাত্রীদের ঝটলা দেখা গেছে।

আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে চলছে হরতাল

এদিকে নিউ মার্কেট এলাকা ছাড়াও ছোটপুল ও জামালখানসহ কয়েকটি স্থানে মিছিল করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে নিউ মার্কেট মোড়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ নেতা মহিন উদ্দিন আল কাদেরী জয়, গণসংহতি আন্দোলন নেতা হাসান মারুফ রুমিসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, হরতাল সমর্থকরা নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছেন। তারা যাতে কোনও ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

/এসএইচ/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের