কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ২১:০৩আপডেট : ২৮ মার্চ ২০২২, ২১:০৩

কক্সবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সিটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে। 

রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ছাত্র। রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিকের পুত্র। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করলে মারা যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে শান্ত করে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান