কুমিল্লায় লাইন মেরামতের কাজে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ১৯:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯:৪৮

কুমিল্লা নগরীতে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহিন সরকার (৪০) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টায় কুমিল্লা সিটি করপোরেশনের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে

শাহিন সরকার দেবিদ্বার উপজেলার আবদুর রাজ্জাক সরকারের ছেলে। তিনি পিডিপি-২ শাসনগাছা এরিয়ার অধীনস্থ কুমিল্লা জজকোর্ট বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যানের সহকারী হিসেবে কাজ করতেন। 

কোতোয়ালি মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন শাহিন। হঠাৎ হাতে একটি তার লাগার সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন শাহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাসনগাছা বিদ্যুৎ অফিসের লাইনম্যান হারুনুর রশীদ বলেন, ‌‘শাহিন লাইনম্যানের সহকারী ছিলেন। এই কাজ করার কথা ছিল লাইনম্যান জিয়া উদ্দীনের। সিটি করপোরেশনের পেছনের গলিতে বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন তিনি। হাতের পাশে ১১ হাজার ভোল্টের দুটি লাইন ছিল। তার হাতে বিদ্যুৎ সঞ্চালিত লাইনটি লাগায় স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। সিটি করপোরেশনের গাড়িতে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

লাইনম্যান জিয়া উদ্দীন বলেন, ‘আমি শুধু আজকেই তাকে পাঠিয়েছিলাম। নিজের হাতে লাইন বন্ধ করেছেন শাহীন। একটি লাইন বন্ধ করতে ভুলে যান। সেই লাইনে হাত লেগে পড়ে গেছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী