রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০২২, ২২:০৫আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২২:৫৭

রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে এ মিছিল শুরু হয়। ওয়াসার মোড় ঘুরে মিছিলটি কাজির দেউড়ি মোড়ে থামে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেয়। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয় তারা। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো, যেন এই ধরনের কাজ যেন তারা না করেন। পণ্য মজুত করে কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না করা হয়। রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সবার প্রতি আহ্বান জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু বলেন, রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সে ব্যাপারে ব্যবসায়ীদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সিন্ডিকেট, মজুতদার ও পণ্যের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতি বছর মাহে রমজানকে সামনে রেখে স্বাগত মিছিল করে ছাত্রলীগ। এ বছরও এর ধারাবাহিকতায় স্বাগত মিছিলের আয়োজন করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের