নাসিরনগরে ঝড়ে লন্ডভন্ড ২ শতাধিক বাড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৩:৫৬আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৪:০২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রবিবার রাত ও সোমবার সকালের ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। তবে ঝড়ে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। 

সোমবার (১১ এপ্রিল) নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান।

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সকালে ভলাকুট, কঠুই, ও খাগালিয়া, বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়।

ইউএনও মেহেদী হাসান খান শাওন জানান, ঝড়ে ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় শিলাবৃষ্টির কারণে পূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের