গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি

গাইবান্ধা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৯আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৯

গাইবান্ধায় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার আগে জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে বালাসীঘাটসহ আশপাশের কয়েকটি এলাকায় এই শিলাবৃষ্টি হয়। এ সময় কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে হঠাৎ বালাসীঘাট, কঞ্চিপাড়া, একাডেমি, মদনেরপাড়া ও চন্দিয়াসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট শিলাবৃষ্টি হলেও আধাঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতও হয়।

এদিকে, শিলাবৃষ্টিতে কাঁচাঘর বাড়ি, গাছপালা ও আধাপাকা ধানের জমি, আম ও ভুট্টাসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

বালাসীঘাট এলাকার ব্যবসায়ী লিপন বাবু জানায়, শিলাবৃষ্টির এমনভাবে পড়ছিল মনে হচ্ছে ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এমন বড় শিলা আগে কখনো দেখিনি।

হঠাৎ শিলাবৃষ্টির কারণে বিপাকে পড়েন বালাসীঘাটে ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষ। ফারুক হোসেন নামে একজন বলেন, শিলাবৃষ্টি দেখে নদী তীর থেকে দৌড়ে এসে একটি দোকানে আশ্রয় নেই।

জাকিরুল নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলেন, শিলাবৃষ্টির সময় সড়কে থাকা কয়েকটি অটোরিকশার গ্লাস ভেঙে গেছে। 

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে আমারর ইউনিয়নের কয়েকটি গ্রামে। শিলাবৃষ্টির কারণে ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণের পর জানা যাবে। 

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম