ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী নিহত: চালক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৭:১৫আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৭:১৫

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকচালক মো. আলী হোসেনকে (৪৯) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। আলী হোসেন মাগুরার সদর থানার পারনান্দুয়ালী এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।

র‍্যাব-৭-এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নূরুল আবছার জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার সময় গাড়িটি নগরের কোতোয়ালি থানার লালখান বাজার আখতারুজ্জামান ফ্লাইওভারের রাস্তার বাম পাশে থাকলেও, নিয়ন্ত্রণহীনভাবে ডান পাশে চলে যায়। সড়কপথে চালকদের এই ধরনের অসর্তকতা, অনভিজ্ঞতা ও অবহেলার কারণে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

এর আগে, বুধবার (৬ এপ্রিল) বিকালে ফ্লাইওভারের প্রবেশমুখে ট্রাকচাপায় ইকবাল হোসেন চৌধুরী ও তার স্ত্রীর সখিনা ফাতিমার মৃত্যু হয়। ইকবাল জ্যাক মেশিনারি কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার এবং সখিনা ফাতিমা নগরীর মোস্তফা-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় ইকবালের বড় ভাই তসলিম উদ্দিন চৌধুরী কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

তিনি জানান, তারা পাঁচলাইশ থানার কাতলগঞ্জ সার্জিস্কোপ হসপিটাল ইউনিট-২ থেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন। সখিনা ফাতেমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। লালখানবাজার ফ্লাইওভারের মুখে যানজটে আটকা পড়েন তারা। এ সময় পেছন থেকে ওই ট্রাকটি ধাক্কা দিলে দুই জনই মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম