কিশোরকে তুলে নিয়ে হোটেলে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১০:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২:০৫

এক কিশোরকে ধর্ষণের অভিযোগে ফেনী মডেল থানার ওসির গাড়িচালক ইউনুসকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ধর্ষণের শিকার কিশোরের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

ওসি নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার চালককে পুলিশ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর রাতে শহরের চা দোকান থেকে কাজ শেষে বাসায় ফিরছিল নির্যাতনের শিকার কিশোর। এ সময় অবৈধ মালামাল আছে অভিযোগ তুলে মহিপাল এলাকা থেকে কিশোরকে আটক করে চালক ইউনুছ। পরে চালক ওই এলাকার নাইট হোল্ড নামের একটি আবাসিক হোটেলে নিয়ে কিশোরকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরের দিন ২৪ ডিসেম্বর ফের ধর্ষণ করা হয়। গত ৫ মার্চ অভিযুক্ত পুলিশ সদস্য ফের একটি ফোনসেট কিনে দেওয়ার কথা বলে ওই কিশোরকে নিজের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে নিয়ে যায়। সেখানে ওই কিশোরকে আরও কয়েকবার ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি