গোপনে বিয়ে, কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি 
১৫ এপ্রিল ২০২২, ১২:১৯আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২:২৩

লক্ষ্মীপুরে গোপনে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে বরের বাবার বিরুদ্ধে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে (১৫ এপ্রিল) সদর উপজেলার মধ্য চররমনি মোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে ও কনের নানা হয়। 

অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা।

নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চররমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নুপুরের বিয়ে করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে বর তারিফের বাবা লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।
 
লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান