দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো কিশোরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ এপ্রিল ২০২২, ১২:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:১৪

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে নগরীর পাহাড়তলী থানার ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। 

ফাহিম হালিশহর থানার পানিরকল বউবাজার দোয়াপাড়া এলাকার জহির হোসেনের ছেলে। সে মনসুরাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতন থেকে গতবার জেএসসি পরীক্ষা দিয়েছিল। এ ঘটনায় একই এলাকার ইমন (১৬) নামে আরও এক কিশোর আহত হয়েছে। সে ওই এলাকার মো. দুলালের ছেলে।

পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ‘রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ফাহিম ও ইমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমনকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে ভর্তি করা হয়েছে।’

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘আমার পাশের থানায় একটি মেলা চলছিল। সেখানে ফাহিম ও ইমনসহ ৭-৮ জন যায়। মেলায় তাদের মধ্যে কী নিয়ে যেন বাগবিতণ্ডা হয় বলে শুনেছি। এর থেকে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে পানির কল এলাকায় দুই জনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ৫-৭ জন জড়িত। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী