নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৪:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪:৫৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে আগুন লেগেছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবদুল বাকী বলেন, ‘আগুনে প্রসাশনিক ভবনের চতুর্থ তলার দুটি কক্ষে চার-পাঁচটি কম্পিউটার এবং আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে। পুড়ে যাওয়া কক্ষগুলোর মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয়ের ডিন রুম, এমআইএস  রুম ও একটি খালি রুম।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের বৃহত্তর নোয়াখালীর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঁচ তলা প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। পরে প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রশাসনিক ভবনের ডিন রুম, এমআইএস রুম ও একটি খালি রুম ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৩০ জন সদস্য কাজ করে। ওই সময় প্রচণ্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরবর্তী করণীয় সম্পর্কে মতামত দেওয়া হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী