বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১১ ক্রু নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৫:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৫:৪৫

নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লাবোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন জাহাজটির ১১ জন ক্রু। শনিবার (১৬ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দুপুর ২টায় ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন জানান, ‘ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গুয়ার চর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি জাহাজডুবির ঘটনা ঘটে। এটা নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার মধ্যে পড়ে।’

তিনি আরও জানান, ‘সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। এছাড়া কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। বাতাসের তীব্রতা থাকায় অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে জাহাজটি ডুবে গেছে। এখন পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি। ডুবে যাওয়া জাহাজেরও সন্ধান মেলেনি বলে জানান আব্দুল মোমিন।

এদিকে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, ডুবে যাওয়া জাহাজ ও ক্রুদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ