ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৪:১৩আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪:২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুধন্তি ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পার্শ্বর্বতী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, শশই এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালকরা পালিয়ে গেছে। এ সময় মহাসড়কে অন্তত ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম