চাঁদরাতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ মে ২০২২, ২২:৫৪আপডেট : ০২ মে ২০২২, ২২:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মহসীন সরকার (৩৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহসীন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম ছেলে। তিনি একাধিক খাদ্যসামগ্রী কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন।

ঘটনার সময় সঙ্গে থাকা শফিউল আলম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে তারা রাধানগর থেকে পাশের গ্রাম খলাপাড়ায় যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন মহসীন। পথে হঠাৎ ৫/৬ জন এসে মহসীনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের লোকজনের দাবি, কিছু দিন আগে মহসীনের বাবাকে অপদস্থ করেন একই এলাকার আউয়াল মিয়ার ছেলে আরিফ। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে।

মহসীনের বাবা শহিদুল ইসলাম হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। এ সময় বিলাপ করতে করতে ছেলে হত্যার জন্য প্রতিবেশী আরিফকে দায়ী করেন। এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল কুমার রায় জানান, মহসীনের বুকে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী এই ঘটনা ঘটতে পারে। পুলিশ আরিফের বাবা আউয়াল মিয়াকে আটক করেছে। আরিফকে ধরতে অভিযান চলছে। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী