বাবার কবর জিয়ারতকালে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ মে ২০২২, ১২:৫৪আপডেট : ০৪ মে ২০২২, ১২:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করা অবস্থায় বজ্রাঘাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রনি আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

রনিার প্রতিবেশী শিপন আহমেদ জানান, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৯টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল। আকাশও বেশ গর্জন করছিল। এরই মাঝে আমাদের এলাকার রনি ঈদের নামাজ আদায় শেষে তার বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে আখাউড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় বলেন, হাসপাতালে আসার আগেই রনি নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের