বড় ভাইয়ের রহস্যজনক মৃত্যু, লাশ দেখে ছোট ভাইয়েরও মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৪ মে ২০২২, ১৬:০৫আপডেট : ০৪ মে ২০২২, ২০:৫৪

চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের হঠাৎ রহস্যজনক মৃত্যুর পর লাশ দেখে ছোট ভাইয়েরও মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৪ মে) সকালে পৌর এলাকার ওয়ালী ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

জানা যায়, ওই বাড়ির মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে মাছের ঘের দেখতে যান। সেখান থেকে দুই ঘণ্টা পরেও ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক ভাই সোহেল হোসেন (২৪) অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তবে কী কারণে রুবেলের মৃত্যু হয়েছে জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দুজনকে হাসপাতালে নিয়ে এলে চেকআপ করে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। থানা পুলিশের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমরা দুজনের লাশ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা ছোট ভাই সোহেলের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে