একটা পরিবার পুরো দেশ কাঁপাই দিছে: এমপি একরামুল

নোয়াখালী প্রতিনিধি
০৫ মে ২০২২, ২২:৪৫আপডেট : ০৫ মে ২০২২, ২২:৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, ‌‘ভাইকে (মেয়র আবদুল কাদের মির্জা) বাঘের চাইতেও বেশি ভয় পায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জে মার্কা দেয় নাই, কিন্তু কবিরহাটে কেন দেওয়া হলো? কারণ একটাই কবিরহাটের মানুষ ভালো। কোম্পানীগঞ্জের মতো মির্জা নাই এখানে।’

বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছো বিনিময়কালে এসব কথা বলেন একরামুল করিম।

তিনি বলেন, ‘একজন ভাবি (ওবায়দুল কাদেরের স্ত্রী) মায়ের মতো। সেই ভাবিকে তাচ্ছিল্য করে বক্তব্য রাখছে। এটা কি পৃথিবীর মানুষ দেখে নাই? কিন্তু কোনও বিচার নাই। আমি শুধু এইটুকু বলেছি, ওই পরিবারের লোক...। বাহ, আমার সাধারণ সম্পাদকগিরি বাদ। কতদিন আপনি বাদ রাখবেন, রাখেন। মানুষ যখন ঘুরে দাঁড়ায়, মানুষের যখন মাথায় লাগে, তখন হিতাহিত জ্ঞান থাকে না। এখন মানুষ ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছে।’

একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমরা কবিরহাটের একজনের নেতৃত্ব চাই। আমরা কি সারাজীবন তাদের গোলাম থাকবো? একটা পরিবার পুরো বাংলাদেশ কাঁপাই দিছে। আমাকে প্রধানমন্ত্রী হাত বেঁধে দিছে। উনি আমার কাছে খবর পাঠিয়েছেন। আমি যেন একটা কথাও তাদের বিরুদ্ধে না বলি। আমি বলবো না। এমনও শোনা যায়, অনেকে কথা বলার জন্য অনেক টাকা পাইছে। নিজ ঘরে আগুন লাগিয়ে কেউ আলু পোড়াতে চায়। তাহলে ঘরও কয়লা হয়ে যাবে, আলুও কয়লা হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘কবিরহাটের লোকই তাকে (ওবায়দুল কাদের) এমপি বানাইছে। আজকে কবিরহাট তিন ভাগে বিভক্ত। নেতৃত্ব যদি ঠিক না থাকে, কবিরহাটের মানুষ কেন যাবে আপনাদের কাছে। খালি এমপিগিরি করার জন্য ঢাকায় বসে থাকলে তো হবে না।’

একরামুল করিম বলেন, ‘আমি ওপরে অনেক কথাবার্তা বলেছি। আমি শেখ হাসিনার কর্মী। যারা আমাকে সরাইতে চাইছেন, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারাও থাকেন কিনা তা দেখার বিষয়। বেশি বাড়াবাড়ি ভালো না। আপনারা ভারপ্রাপ্ত, কয়েকজন ফোন করে বলেছে মাইজদীতে (আজ ওবায়দুল কাদেরের সভায়) এক হাজার লোক হয় নাই। ওবায়দুল কাদেরের প্রোগ্রামে যদি এক হাজার লোক হয়, এটা তো আমাদের জন্য লজ্জার।’

তিনি আরও বলেন, ‘আজকে কবিরহাটের অনেকের রাগ, আমি কেন দুই আসনের জন্য বলেছি। আরে দুই আসনের জন্য বলেছি এজন্য, কবিরহাটের মানুষ অবহেলিত। অবহেলিত মানুষকে বুকের মধ্যে টানার জন্য বলেছি। তারা আমাকে সৃষ্টি করে সদর-সুবর্ণচর পাঠিয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’