১৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২২, ২০:১৬আপডেট : ০৬ মে ২০২২, ২০:১৬

আরও ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, শুক্রবার (৬ মে) দুপুর ২টায় সয়াবিন তেল নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমটি সুমাত্রা পাম’ চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

গত ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি যাত্রা শুরু করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, জাহাজটিতে ১৩ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আছে। এই ভোজ্যতেল ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে টি কে গ্রুপ।

এর আগে, মঙ্গলবার (৩ মে) চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছিল ২১ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেল দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি আমদানি করে। এর মধ্যে বসুন্ধরার ছিল ১০ হাজার ৩২১, সেনা কল্যাণ এডিবল অয়েলের পাঁচ হাজার, সিটি গ্রুপের এক হাজার ৬৭৯ এবং বাংলাদেশ এডিবল অয়েলের ছিল চার হাজার মেট্রিক টন তেল।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান