চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত-পা কাটা পড়লো যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ মে ২০২২, ২১:১২আপডেট : ০৮ মে ২০২২, ২১:১২

আখাউড়া রেল স্টেশনে চলন্ত ট্রেনে দৌঁড়ে ওঠার সময় এক হাত ও এক পা কাটা পড়েছে মো. হারিছ মিয়া (২৫) নামে এক যুবকের। রবিবার (৮ মে) চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেসে উঠতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন। গুরুতর আহত হারিছ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ২টার দিকে ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় হারিছ মিয়া নামে ওই যুবক ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিনে) উঠতে যায়। এতে সে কাটা পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো: মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওই যুবক কাটা পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী