বজ্রঝড়ের পর ৯ মিনিটের গোল উৎসবে কোয়ার্টার ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ০৯:৫৮আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৪২

আবহাওয়ার প্রভাবে বিলম্বিত ম্যাচে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তিন গোল করলো চেলসি। শার্লটে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে তারা ৪-১ গোলে হারালো ১০ জনের বেনফিকাকে। শনিবার জিতে ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।

ক্রিস্টোফার এনকুনকু, পেদ্রো নেতো ও কিয়ের্নান ডিউসবুরি-হাল ৯ মিনিটের ব্যবধানে তিন গোল করেন। বজ্রঝড়ের কারণে ম্যাচের মাঝপথে প্রায় দুই ঘণ্টা মাঠের বাইরে থাকতে হয়েছিল দুই দলকে।

৬৪ মিনিটে ফ্রি কিক থেকে রিসি জেমসের গোলে চেলসি লিড নেয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যাংক আমেরিকা স্টেডিয়ামের কাছে বজ্রঝড়ের কারণে ম্যাচ স্থগিত রাখা হয়।

প্রায় দুই ঘণ্টা পর খেলা শুরু হলে কিছুক্ষণ পর ১০ জনের দল হয় বেনফিকা। ইনজুরি টাইমের দুই মিনিটে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেন। মালো গুস্তোর হ্যান্ডবলে তিন মিনিট পর পেনাল্টি থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া সমতা ফেরান। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

একজন বেশি নিয়ে খেলার সুযোগ বেশ ভালোভাবে আদায় করেছে চেলসি। অতিরিক্ত সময়ে তারা দাপট দেখায়। ১০৯ মিনিটে তারা ২-১ করে। তারপর ১১৭ মিনিটের মধ্যে আরও দুই গোলে জয় উৎসব করে।

চেলসি কোচ এনজো মারেসকা বললেন, ‘খুব গর্বিত। ৮৫ মিনিট পর্যন্ত আমার জন্য পারফরম্যান্স ছিল সেরা, যখন তারা খেলা থামিয়ে দিলো। শুরু যখন হলো, তখন একেবারে ভিন্ন এক খেলা।’

তিনি আরও বললেন, ‘এক ঘণ্টারও বেশি সময় ধরে ভেতরে বসে থাকা সহজ ছিল না। কিন্তু ১-১ এবং তারপর আমরা খেলে গেলাম এবং যে পুরস্কার পেয়েছি সেটার প্রাপ্য আমরা।’

দিনের আরেক শেষ ষোলোর খেলায় ১-০ গোলে বোটাফোগোকে হারিয়েছে পালমেইরাস।

/এফএইচএম/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি