জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মেয়েসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
১১ মে ২০২২, ১৪:৩৮আপডেট : ১১ মে ২০২২, ১৪:৩৮

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মহিন উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় মেয়ে, জামাই ও নাতিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ মে) ভোরে গাজীপুরের জয়দেবপুর সদর থানার সালনা এলাকা থেকে তাদের গ্রেফতার করে কবিরহাট থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-নিহতের মেয়ে শাহিনা আক্তার (৩৭) ও তার স্বামী মো. নুরনবী ওরফে সুমন (৪০) এবং নাতি মো. ইউছুফ ওরফে শামীম (১৮)। মহিন উদ্দিনের বাড়ি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে।

দুপুর পৌনে ১টায় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

শহীদুল ইসলাম বলেন, গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টায় উত্তর সুন্দলপুর গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে মহিন উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তার মেয়ে, মেয়েজামাই ও নাতিদের বিরুদ্ধে। এ ঘটনার পর দিন সকালে নিহতের আরেক মেয়ে কবিরহাট থানায় হত্যা মামলা করেন। আসামি করা হয় নূরনবী, নুর নবীর স্ত্রী শাহেনা আক্তার ও তাদের ছেলে শামীমকে। এছাড়া মামলায় নূরনবীর আরেক ছেলেকেও আসামি করা হয়। নূরনবী তার পরিবার নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের