রাঙামাটিতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
১২ মে ২০২২, ১৬:২২আপডেট : ১২ মে ২০২২, ১৬:২২

রাঙামাটির বরকল উপজেলায় দুর্বৃত্তের গুলিতে লক্ষ্মী কুমার চাকমা (৪৫) ওরফে দুর্জয় নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১২ মে) রাতে উপজেলার সুবলং ইউনিয়নের দুর্গম শীলছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

বরকল থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘লক্ষ্মী কুমার চাকমা নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দুপুর পর্যন্ত জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে, ফিরে আসলে বিস্তারিত তথ্য জানা যাবে।’

সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে লক্ষ্মী কুমার চাকমাকে শীলছড়ি গ্রামে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি আমি সকালে জানতে পারি। তিনি গত ছয়-সাত বছর আগে ইউপিডিএফের রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন।  বর্তমানে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন কিনা তা আমার জানা নেই। কেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলতে পারছি না।’

/এমএএ/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার