আ.লীগ নেতাকে গাছে বেঁধে মারধর, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মে ২০২২, ১৯:০৬আপডেট : ১৪ মে ২০২২, ১৯:০৬

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনায় করা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম ইন্দ্রজিদ চৌধুরী লিও (৪৫)। তিনি হাইদগাঁ ইউনিয়েনের দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। 

শনিবার (১৪ মে) ভোরে নগরীর আসকার দিঘির পাড় এলাকার এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নেপাল চন্দ্র চৌধুরীর ছেলে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাসেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগ নেতা জিতেন কান্তিকে মারধরের মামলার তিন নম্বর আসামি ইন্দ্রজিত চৌধুরীকে নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছিল।

ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকা এবং দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে গত ২৯ এপ্রিল পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিমের নেতৃত্বে জিতেন কান্তির ওপর হামলা চালানো হয়। পরে তাকে গাছে  বেঁধে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় তার ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। মামলায় সাত জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি