নোয়াখালী জেলাসহ ছাত্রলীগের ৮ কমিটি বিলুপ্ত

নোয়াখালী প্রতিনিধি
১৫ মে ২০২২, ০৮:৫০আপডেট : ১৫ মে ২০২২, ০৮:৫০

নোয়াখালী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জেলা কমিটির নেতাদের সইয়ে দুই উপজেলা, দুই পৌরসভা ও তিন কলেজ শাখার সদ্যঘোষিত কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জেলা সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

একই সঙ্গে চলতি বছরের ১ মে ঘোষিত সেনবাগ উপজেলা শাখা, সেনবাগ পৌরসভা শাখা এবং সেনবাগ সরকারি কলেজ শাখা কমিটি ও ১১ মে ঘোষিত নোয়াখালী সদর উপজেলা শাখা, নোয়াখালী পৌর শাখা, নোয়াখালী সরকারি কলেজ শাখা ও সোনাপুর ডিগ্রি কলেজ শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। 

এদিকে বিজ্ঞপ্তিতে জেলা শাখার নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক ফৌজিয়া ইসলাম তামান্না ও সহ-সম্পাদক নুর উদ্দিন জিকোর কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। কেন্দ্রীয় এই নেতারা নোয়াখালীতে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

জেলা কমিটি বিলুপ্তির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নুর উদ্দিন জিকো বলেন, জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।

সদ্যঘোষিত বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওই কমিটিগুলো ঘোষণার আগে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রকে অবহিত করেননি। তারা নিজেদের ইচ্ছে মতোই কমিটিগুলো ঘোষণা করেছে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের