কুমিল্লা সিটি নির্বাচন: মাঠে নেমেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৫:৫৪আপডেট : ১৬ মে ২০২২, ১৭:১৩

কুমিল্লা সিটি নির্বাচনে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রবিবার(১৫ মে) থেকে নগরীতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণের একমাস আগে থেকে এই বিজিবি মোতায়েন করা হলো। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যেকোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারা কাজ করবেন। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইসহাক। 

তিনি বলেন, ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। 

 কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, এখনই প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু করার কথা নয়। কিন্তু যারা প্রচারণার চেষ্টা করছেন তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করেছি।

কুমিল্লা সিটি নির্বাচনে ১০৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এরমধ্যে ৬৪০টি ভোট কক্ষ থাকবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে ১৮৯ জন প্রার্থী তাদের নির্বাচনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচ জন মেয়র পদপ্রার্থী, ১৪৭ জন কাউন্সিলর পদপ্রার্থী এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর রয়েছেন। এরমধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে একজন সম্ভাব্য মেয়র প্রার্থী, আট জন সাধারণ কাউন্সিলর এবং তিন জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের