গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশ ও র‍্যাবের হাতাহাতি, তদন্ত কমিটি গঠন

ফেনী প্রতিনিধি
১৯ মে ২০২২, ০১:৩৭আপডেট : ১৯ মে ২০২২, ০১:৩৭

ফেনীর পরশুরামে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশ ও র‍্যাবের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ মে) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। 

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরশুরাম উপজেলা সদরের কলেজ রোডে পরশুরাম থানা পুলিশ ও র‍্যাবের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই বাহিনীর সদস্যরা সাদা পোশাকে ছিলেন।

উপজেলার সীমান্তবর্তী সুবার বাজারের দিক থেকে একটি সাদা প্রাইভেটকার পরশুরাম সদরের কলেজ রোডে পৌঁছালে টহলরত পুলিশের একটি টিম গতিরোধ করে। কোনও কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেটকারের যাত্রীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেখানে হাতাহাতি থেকে একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত পুলিশ সদস্যরা হলেন- পরশুরাম থানার এএসআই মো. রেজাউল করিম, এএসআই মোহাম্মদ ইব্রাহিম, কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন। রেজাউল করিম ও কনস্টেবল নুরুন্নবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাগবিতণ্ডা হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। আলাপ-আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি অবসান হয়েছে।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী