৪ ঘণ্টা পর খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ মে ২০২২, ১৪:৪৯আপডেট : ২১ মে ২০২২, ১৮:৩৯

প্রায় চার ঘণ্টা বন্ধের পর খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ শুরু হয়েছে। সেই সঙ্গে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। 

এর আগে শনিবার (২১ মে) সকালে ঝড়ে জেলা শহরের অদূরে আলুটিলায় রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সড়ক ও জনপথ অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী সবুজ চাকমা জানান, সকাল ৭টায় হঠাৎ ঝড় শুরু হয়। এতে বিভিন্ন জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে রাস্তায় পড়ে। ফলে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, খবর পাওয়ার পর বিদ্যুৎ বিভাগের লোকজন ভেঙে পড়া খুঁটি সরানোর কাজ শুরু করে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরিয়ে বেলা ১১টার দিকে সড়ক যোগাযোগ চালু করা হয়েছে। স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহও।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের