চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৮ মে ২০২২, ১৫:২৩আপডেট : ২৮ মে ২০২২, ১৫:২৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৮ মে) দুপুর ১২টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল। এছাড়া যুবলীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, সহ সম্পাদক নাছির উদ্দীন মিন্টু প্রমুখ উপস্থিত রয়েছেন।

যুবলীগের সম্মেলনকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পদ-প্রত্যাশীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড়গুলো। 

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছে ২০১০ সালে। এতে আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি এবং অধ্যাপক পার্থ সারথী চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। 

রবিবার (২৯ মে) চট্টগ্রামের হাটহাজারী পার্বতী স্কুল মাঠে চট্টগ্রাম উত্তর জেলা এবং সোমবার (৩০ মে) দি কিং অব চিটাগাংয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

/এসএইচ/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের