চট্টগ্রামে হামলার শিকার জোনায়েদ সাকি, রাজনীতিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুন ২০২২, ১৯:১০আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:১৯

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চত্বরে এ ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় একজন নেতা বাংলা ট্রিবিউনকে জানান, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিক্যালে গিয়েছিলেন জোনায়েদ সাকিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সেখানে তিনি বক্তব্য রাখেন এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের সমালোচনা করেন।

দলের একজন নেতা জানান, বক্তব্যের পর মেডিক্যাল হাসপাতাল চত্বরে তার ওপর সরকারি দলের সমর্থকরা হামলা চালান। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন। এরমধ্যে দলের চট্টগ্রাম সমন্বয়ক হাসান মারুফ রুমিও আছেন।

গাড়িতে হামলার সময়

সংগঠনের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতাকর্মী ও সরকারের অনুসারীরা এ হামলা চালিয়েছেন।

এদিকে, জোনায়েদ সাকির ওপর হামলায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সন্ধ্যায় দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

প্রতিবাদ লিপিতে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এই সরকারের অত্যাচার-নির্যাতনের সব মাত্রা ছাড়িয়ে গেছে, এর প্রমাণ হচ্ছে জোনায়েদ সাকির ওপর হামলা। তার গা থেকে রক্ত ঝরছে। সাকির রক্ত বৃথা যাবে না। এই সরকারকে বিদায় নিতে হবে। মানুষ পোড়া নিয়েও রাজনীতি করছে তারা।’ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ।

/এসটিএস/এএম/এমওএফ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের