সাংবাদিক ফজলে এলাহীর মুুক্তির দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১২:৩৪আপডেট : ০৮ জুন ২০২২, ১৪:১০

দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাঙামাটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ডিসি বাংলো পার্ক নিয়ে সংবাদ প্রকাশের জেরেই গ্রেফতার ফজলে এলাহী

রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে ও দৈনিক পার্বত্য চট্টগ্রামের নির্বাহী সম্পাদক হেফাজত সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সৈকত রঞ্জত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রান্ত রনি, সাংবাদিক নির্মল বড়ুয়া, রাঙ্গামাটি কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ললিত সি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, কাউখালীর সাংবাদিক জয়নাল আবেদীন, লংগদু উপজেলা প্রেসক্লাব সদস্য আরমান খান প্রমুখ।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার

বক্তারা বলেন, সাংবাদিক ফজলে এলাহীকে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। মামলা-হামলা করে কখনোই সাংবাদিকদের লেখা বন্ধ করা যায়নি। সাংবাদিকরা অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রেখে যাবেন। এ সময় ফজলে এলাহীর মুক্তির দাবি জানান তারা।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার এসআই অরূপ তালুকদার জানান, সকাল সোয়া ৯টার দিকে তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী