কনটেইনার সরানোর পর মিললো আরও ২ লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২২, ২১:৩০আপডেট : ০৮ জুন ২০২২, ২২:৫৬

সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই লাশ উদ্ধার হয়েছে। বুধবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই লাশ দুটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬।

রাত সাড়ে ৮টার দিকে লাশ দুটি চমেক হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।   

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ডিপোতে আগুন নেভানোর পর কনটেইনার সরাতেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ দুটি পাওয়া যায়। 

এদিকে ঘটনাস্থলে আরও লাশ পাওয়া যায় কিনা, সেজন্য কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন লাশ খোঁজার বিষয়ে বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের ছয়টি ইউনিটের ৪২ জন সদস্য আগুন নেভানোর কাজ করেছেন। এখন আমাদের আরও কয়েকটি ইউনিটের সদস্য এ কাজে যুক্ত হবেন। কনটেইনার যত দ্রুত স্তূপ থেকে নামিয়ে আনা যাবে, তত দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে।’

এদিকে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান মাসুদ রানা নামে এক ব্যক্তি। তিনি বিএম কনটেইনার ডিপোতে একটি প্রতিষ্ঠানের গাড়ি চালানোর কাজ করতেন।  

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ