দুর্গম পাহাড়ের ৬০০ পরিবার পেলো সোলার প্যানেল

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২১:৫৪আপডেট : ০৮ জুন ২০২২, ২১:৫৪

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৬০০ পরিবারকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২-এর আওতায় ১ নম্বর রামগড় ইউনিয়নের ৬০০ উপকারভোগী পরিবারকে ১০০ ওয়াট সোলার হোম সিস্টেম এবং তা নিয়ে যাওয়ার জন্য ৬৫০ টাকা করে দেওয়া হয়।

অন্তুপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব সোলার প্যানেল বিতরণ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে।’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।

/আরকে/টিটি/
সম্পর্কিত
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার