জাহাজ থেকে স্ক্র্যাপ চুরির সময় মাস্টার-সুকানিসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২২, ১৬:৪১আপডেট : ১১ জুন ২০২২, ১৬:৪১

কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজ এমভি টিটু-১৬ থেকে স্ক্র্যাপ চুরির সময় ওই জাহাজের মাস্টার, সুকানিসহ সাত জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (১০ জুন) রাত আড়াইটার কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় জাহাজটি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাহাজ এমভি টিটুর মাস্টার আমিরুল ইসরাম (৫৫), সুকানি মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), সুকানি রাকিব হোসাইন (২২), তাদের সঙ্গে থাকা সাকের উল্লাহ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।

সদরঘাট নৌ-থানার ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা ছিল এমভি টিটু-১৬ নামে একটি জাহাজ। এই জাহাজে বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ ছিল। এসব স্ক্র্যাপ গভীর রাতে জাহাজের মাস্টার, সুকানি অন্যান্যদের নিয়ে চুরির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের