দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ হারানোর শঙ্কা তাদের

কক্সবাজার প্রতিনিধি
১২ জুন ২০২২, ২১:২৮আপডেট : ১২ জুন ২০২২, ২১:২৮

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাওয়া সীমিত হলে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ প্রায় তিন লাখ মানুষ জীবিকা হারাবে। হুমকির মুখে পড়বে পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রায় দেড় হাজার কোটি টাকা। তাই সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

রবিবার (১২ জুন) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন আয়োজিত মানবন্ধনে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা শঙ্কা প্রকাশ করে বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ সীমিত কিংবা রাত্রিযাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হলে পর্যটন শিল্পে নিয়োজিত সাত-আটটি জাহাজ, ২০০-৩০০ বাস-মিনিবাস, ১০০ মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪০০ ট্যুরিস্ট গাইড এবং দ্বীপের ১২০টি হোটেল-কটেজ ও ৭০টি রেস্তোরাঁয় কর্মরতদের জীবন জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার সেন্টমার্টিন ভ্রমণের ক্ষেত্রে কিছু নীতিমালা তৈরি করেছে। নীতিমালায় বলা হয়েছে, সেন্টমার্টিনে ৯০০’র বেশি পর্যটক ভ্রমণে যেতে পারবেন না। একইসঙ্গে যেসব পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যাবেন তাদের এক হাজার টাকা করে ভ্যাট দিতে হবে। এসব সিদ্ধান্ত পর্যটনের জন্য আত্মঘাতী। এতে পর্যটন সংশ্লিষ্টদের ক্ষতি হবে। তাই নীতিমালা বাতিলের দাবি জানাই।’

বক্তারা আরও বলেন, ‘সরকার ২০০৯ সালে পর্যটনকে শিল্প ঘোষণার পর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় পর্যটন শিল্প বিকশিত হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে পর্যটন বিকশিত হওয়ার আগে স্থানীয় জনগোষ্ঠী সমুদ্র থেকে মাছ আহরণের পাশাপশি প্রবাল উত্তোলন, প্রবাল পাথরকে নির্মাণকাজে ব্যবহারের জন্য উত্তোলন করে বিক্রি, মাছের অভয়ারণ্য ধ্বংস, শামুক-ঝিনুক সংগ্রহ করে বিক্রি, কাছিমের আবাসস্থল নষ্ট করাসহ বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করতেন।’

তারা বলেন, ‘সেন্টমার্টিনে পর্যটন শিল্প বিকশিত হওয়ার পর ওই জনগোষ্ঠী জীবিকার সন্ধান পাওয়ায় জীবনযাত্রায় পরিবর্তন আসে। তারাই পরিবেশ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সর্বপ্রথম ২০১৬ ও ২০১৭ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করার ফলে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা উৎসাহিত হয়ে বাসাবাড়ির এক-দুই রুম পরিবেশবান্ধব অতিথি শালা তৈরি করে পর্যটক সেবা দিয়ে যাচ্ছেন। দ্বীপকে ভালোবেসে বছরে পাঁচ মাস ব্যবসা করার ঝুঁকি নিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা। পর্যটক যাওয়া সীমিত হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা।’

মানববন্ধনে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পর্যটনসেবী মুফিজুর রহমান, জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমদ, হোসাইনুল ইসলাম বাহাদুর ও টুয়াক সভাপতি আনোয়ার কামাল বক্তব্য রাখেন। কক্সবাজার ও সেন্টমার্টিন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী