প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নৌকায় ভোট দেওয়ার অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১২:৫০আপডেট : ১৫ জুন ২০২২, ১২:৫০

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগ করেছেন এক নারী ভোটার।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের বরইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই ভোটারের অভিযোগ, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সালেহ আহম্মেদ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া দেখাতে গিয়ে নিজে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সালেহ আহম্মেদ বলেন, ‘আমি বুথে প্রবেশও করিনি। এখন কেউ যদি দুই ঘণ্টা পর এসে অভিযোগ করে, তাহলে আমার কিছুই বলার নেই।’

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মারমা বলেন, ‘বরইছড়ি কেন্দ্রে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থীকে ভোট দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ পেয়েছে। তবে ভোটের পরিবেশ মোটামুটি ভালো।’

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ মাহবুব হাসান বলেন, ‘আমরা অভিযোগটি আমলে নিয়েছি। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবো।’

রিটার্নিং কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার বলেন, ‌‘কেন্দ্রে ভুলবুঝি হয়েছিল। আমি অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে নিয়েছি।’

উল্লেখ্য, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আক্তার হোসেন মিলন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিপ্লব মারমা।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি