বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ জেলের

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৫:১৭ আপডেট : ১৯ জুন ২০২২, ১৫:২০

কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রাঘাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই জন।

মৃতরা হলেন—কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়ার জাকের উল্লাহর ছেলে মো. আক্কাস (২২), দক্ষিণ ধুরুং কাঁচা এলাকার ছাবের আহমদের ছেলে মো. করিম (২৮) এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকার মো. হোসেনের ছেলে রমজান আলী। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ফিশিং বোটের মালামাল কিনতে বাঁশখালী যাওয়ার পর বজ্রাঘাতের কবলে পড়েন চার জন। এতে সবাই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্কাস ও করিমকে মৃত ঘোষণা করেন। আহত ইমতিয়াজ ও রমিজকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘উপজেলায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি শুনেছি।’

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, মাছ ধরার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন পেকুয়ার রমজান আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক