ধসের পর উচ্ছেদ হলো পাহাড়ের ১৮০ স্থাপনা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৯ জুন ২০২২, ১৮:১৬আপডেট : ১৯ জুন ২০২২, ১৮:১৬

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠা ১৮০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে জেলা প্রশাসন। রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর পূর্ব ফিরোজ শাহের ১ নম্বর ঝিল এলাকায় এ অভিযান চালানো হয়। 

এ সময় পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ১৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং সেচ্ছাসেবকদের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
 
চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন সরকার, মো. মাসুদ রানা ও মো. উমর ফারুক অভিযানের সময় উপস্থিত ছিলেন। 
 
 উচ্ছেদ অভিযান সম্পর্কে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যে স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, সেখানে কেউ যাতে পুনরায় স্থাপনা তৈরি করতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কাঁটা তার দিয়ে সীমানা নির্ধারণ করে গাছ লাগানো হবে। যদি কেউ এ সীমানা ভেঙে বসতি গড়ে তুলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা প্রশাসক আরও বলেন, আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে তাদের আওতাধীন পাহাড়ি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে বলে দিয়েছি। সেখানে উচ্ছেদের পর কাঁটাতারের বেড়া দিয়ে গাছ লাগানোর কথা বলা হয়েছে। পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, শুক্রবার রাতে নগরীর আকবরশাহ থানাধীন পৃথক স্থানে পাহাড় ধসে চার জন নিহত ও পাঁচ জন আহত হন। এ ঘটনার পর রবিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।   

/টিটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি