বাসায় হাঁটুপানি, বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুন ২০২২, ১২:২১ আপডেট : ২০ জুন ২০২২, ১২:২১

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকাল ৭টায় নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ওই বাড়ির দারোয়ান আবু তাহের (৬৫)। তিনি খাগড়াছড়ির রামগড় থানাধীন মৃত আব্দুর রউফের ছেলে। আরেকজন ওই বাড়ির গাড়িচালক মো. হোসেন (৩৮)। তিনি জোরারগঞ্জ থানার সত্তরোয়া এলাকার ছালেহ আহাম্মদের ছেলে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু সমান পানি ওঠে। সেখানকার সিঁড়ির পাশেই আইপিএসের সংযোগ ছিল। পানি ওঠায় আবু তাহের আইপিএস বন্ধ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত দুই জনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
সর্বশেষ খবর
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
‘ধন্যবাদ অধিনায়ক, তুমি আমাদের সবকিছু দিয়েছো’
‘ধন্যবাদ অধিনায়ক, তুমি আমাদের সবকিছু দিয়েছো’
ফের ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
ফের ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’