দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন তার স্বজনেরা।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও থানার ওসি আবদুল মোন্নাফ।

নিহত রিমি উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান।

নিহতের স্বজনেরা জানান, সোমবার দুপুর ২টার দিকে হামে আক্রান্ত রিমিকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট কর্তব্যরত চিকিৎসককে দেখানো হয়। পরে কর্তব্যরত নার্স শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেন। ইনজেকশন ও স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পর রিমির শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হলে হাসপাতালে অক্সিজেন নেই বলে জানানো হয়। পরে বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের ভেতরে ও বাইরে ভাঙচুর চালান। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ইউএনও ও ওসি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, শিশুটি গত এক মাস ধরে অসুস্থ ছিল এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। স্যালাইন চলার সময় শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ালে তা শ্বাসনালিতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, শিশুটিকে নিউমোনিয়ায় আক্রান্তের মতো মনে হয়েছে। তবে সে হামে আক্রান্ত ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, শিশুর মৃত্যুর পর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। এতে তৃতীয় কোনও পক্ষের ইন্ধন ছিলো কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনও লিখিত অভিযোগ দেয়নি। শিশুটির পরিবারের সদস্যরা থানায় এলেও লিখিত কোনও অভিযোগ দেননি।

চাটখিল ইউএনও মিজানুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। চিকিৎসকদের কোনও গাফিলতি ছিল কি না কিংবা তৃতীয় কোনও পক্ষের ইন্ধন ছিল কি না, তা তদন্ত কমিটির প্রতিবেদনের পর বলা যাবে।

/আরএইচ/
সম্পর্কিত
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা, নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
সর্বশেষ খবর
‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী
‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
‘স্বাস্থ্যবান হলেই অসৌন্দর্য’ ধারণাকে বদলানোর দিন আজ
‘স্বাস্থ্যবান হলেই অসৌন্দর্য’ ধারণাকে বদলানোর দিন আজ
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’