মুরগি নিয়ে ঝগড়ায় ইটের আঘাতে মাদ্রাসাছাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৬:৩৯আপডেট : ২০ জুন ২০২২, ১৬:৩৯

কুমিল্লার তিতাস উপজেলায় মুরগি নিয়ে ঝগড়ার জেরে প্রতিবেশীর ইটের আঘাতে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মকবুল মাহমুদ প্রধান জানান, আয়েশা মোহনপুর গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে। সে স্থানীয় মোহনপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানায় মুরগি যাওয়াকে কেন্দ্র করে রবিবার আয়েশা ও তার মা পারভীনের সঙ্গে প্রতিবেশী আজিজের স্ত্রীর বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডা শুনে আজিজ ঘটনাস্থলে এসে আয়েশাকে লক্ষ্য করে একটি আস্ত ইট ছুড়ে মারলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে। তখন আয়েশার মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকা যাওয়ার পথেই মারা যায় সে।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস  জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে। আসামিকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা করবো।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী