ঝরনা থেকে পড়ে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৩:৩৫আপডেট : ২১ জুন ২০২২, ১৫:১১

চট্টগ্রামের মীরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনায় বেড়াতে গিয়ে চূড়া থেকে পড়ে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন—ইশতিয়াকুর রহমান প্রান্ত (২০), মাসুদ আহমেদ তানভীর (২০) ও তার ছোট ভাই তৌফিক আহম্মেদ তারেক (২০)। তাদের মধ্যে ইশতিয়াক ও তৌফিক চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং তানভীর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গত রবিবার সকালে তানভির, তারেক ও তাদের বন্ধু ইশতিয়াক চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে নাপিত্তাছড়া ঝরনায় ঘুরতে যান। একটি চায়ের দোকেন ব্যাগ রেখে ঝরনার চূড়ায় ওঠেন। এরপর সেখান থেকে পড়ে যান তারা। ওইদিন রাতে ইশতিয়াকের লাশ উদ্ধার করা হয়। সোমবার দুপুর ১২টা থেকে তানভীর ও তারেকের সন্ধানে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। পরে বিকাল সাড়ে ৪টার নাগাদ স্থানীয় একটি ছড়ার পানিতে তানভীরের লাশ পাওয়া যায়। 

তৌফিকের বন্ধু ফুয়াদ হাসান জানান, আজ সকালে ঝরনা থেকে চার কিলোমিটার দূরে খৈয়াছড়া ইউনিয়নের শাহেরখালী খালে তৌফিকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা রশি দিয়ে বেঁধে রাখেন। পরে বন্ধুরা খোঁজ পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ইশতিয়াকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকালে তানভীরের লাশ থেকে উদ্ধার করা হয়। আজ সকালে তৌফিকের লাশ উদ্ধার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ