চাঁদপুরে ছাত্রলীগের সদ্য ঘোষিত ৩ কমিটি স্থগিত

চাঁদপুর প্রতিনিধি
২২ জুন ২০২২, ২১:৫৫আপডেট : ২২ জুন ২০২২, ২১:৫৫

চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত হাইমচর উপজেলা, চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সদর উপজেলা শাখা কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (২২ জুন) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তিনটি কমিটি স্থগিত ঘোষণা কর হয়।

পত্রে উল্লেখ করা হয়, অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর জেলা শাখা কর্তৃক গত ২০ জুন ঘোষিত হাইমচর উপজেলা, চাঁদপুর সরকারি কলেজ ও একইসঙ্গে ২১ জুন ঘোষিত চাঁদপুর সদর উপজেলা শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ২০ জুন রবিউল হাসান রাজু পাটওয়ারীকে আহ্বায়ক, জাহিদ হোসাইন কোতওয়ালসহ আট জনকে যুগ্ম আহ্বায়ক ও ১২ জন সদস্য করে হাইমচর উপজেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। একই দিন সোহেল হোসেন বেপারীকে সভাপতি ও মোহাম্মদ সাইফ হোসাইন সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

পরদিন সদর মাহমুদুল হাসান সাদ্দামকে সভাপতি ও আল হেলাল ইনুকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি