জিয়া স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০২২, ২২:১৩আপডেট : ২২ জুন ২০২২, ২২:১৩

চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (২২ জুন) বিকালে কাজীর দেউরী এলাকায় অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ দাবি করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, ‘জিয়াউর রহমান চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি শহীদ হয়েছেন। শহীদ জিয়ার রক্ত মিশে আছে সার্কিট হাউসের জিয়া জাদুঘরের দেওয়ালে। তাই জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সব স্থাপনা ও জাদুঘর যুগ যুগ ধরে এই চট্টগ্রামেই আছে, এখানেই থাকবে। জিয়া জাদুঘর নিয়ে কোনও ষড়যন্ত্র চট্টগ্রামবাসী মেনে নেবে না। অবিলম্বে জিয়া স্মৃতি জাদুঘর সর্বসাধারণের পরিদর্শনের জন্য খুলে দিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শহীদ জিয়া। কিন্তু দেশি-বিদেশি চক্রান্তকারীরা তাকে হত্যা করেছে। জিয়া জাদুঘরে এলে বোঝা যায় তিনি সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন। এখানে কোন জায়গায় তার বুলেট লেগেছে, সেটি জাদুঘরে এলে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়। তিনি সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। সেটির প্রমাণও এই জাদুঘরে পাওয়া যায়। এটি ইতিহাস। আওয়ামী লীগ যেটি করছে সেটি মিথ্যা ইতিহাস।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, মো. আলী, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।

বিএনপি নেতৃবৃন্দ জানান, বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর। সম্প্রতি এটির নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে যুবলীগ।

/এফআর/
সম্পর্কিত
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
৫ মোটরসাইকেলে এসে যুবদল কর্মীকে ঘিরে ধরে সন্ত্রাসীরা, ৩টি গুলি ও কিরিচের কোপে মৃত্যু
সর্বশেষ খবর
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে