রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ জুন ২০২২, ০০:১৯আপডেট : ২৩ জুন ২০২২, ০০:১৯

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শাহ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) দিবাগত রাতে উখিয়া বালুখালী ৯৬ ব্লকে এ ঘটনা ঘটে। সম্প্রতি উখিয়া ক্যাম্পে দুই স্বেচ্ছাসেবকসহ তিন রোহিঙ্গা নিহত হয়েছিল সন্ত্রাসীদের গুলিতে।

রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধারের পর কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন জানান, তার ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ শাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে খবর পেয়েছি তার সঙ্গে আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) জনগোষ্ঠীর দ্বন্দ্ব ছিল।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী