ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ফসল

ফেনী প্রতিনিধি 
২৪ জুন ২০২২, ১৭:২১আপডেট : ২৪ জুন ২০২২, ১৭:২১

বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম এবং ফুলগাজী উপজেলার কৃষি ও মৎস্যখাত। লোকালয় থেকে বন্যার পানি নেমে গেছে। তবে সবখানে রেখে গেছে ধ্বংসের ক্ষত চিহ্ন। 

শুক্রবার (২৩ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এমন নানা ক্ষতচিহ্ন দেখা গেছে।

পরশুরামে কৃষিতে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পিন্টু দাশ বলেন, বন্যায় পরশুরামে ৭০ থেকে ৭৫ হেক্টর জমির আউশ ধান এবং প্রায় ২০ হেক্টর শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুরোপুরি পানি নেমে গেলে চূড়ান্ত ক্ষতির পরিমাণ জানা যাবে।

মৎস্যখাতে ক্ষতির বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান বলেন, বন্যার পানিতে প্রায় ১৫টি মাছের ঘের ভেসে গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ণয় ও ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতা করতে মাঠ পর্যায়ে মৎস্য বিভাগ কাজ করছে।

একইভাবে ফুলগাজী উপজেলায় বন্যার পানি লোকালয়ে প্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্যখাত। সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে, উপজেলায় প্রায় ৪৪ হেক্টর আয়তনের ২৪৫টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে।

ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ফসল

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, মাঠে তেমন ফসল না থাকায় বিচ্ছিন্নভাবে কিছু শাক-সবজি ও আখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুলগাজী  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম বলেন, বন্যায় আমার ইউনিয়নের দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। এছাড়া ৫০০ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি মেরামতে সাহায্য করা প্রয়োজন। পাশাপাশি বন্যায় ইট বিছানাে ও পাকা সড়ক এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। 

তিনি বলেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য কৃষকদের পুনবার্সন করাসহ আর্থিক সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে।

/এএম/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান