পাহাড়ে যুবকের গুলিবিদ্ধ লাশ

রাঙামাটি প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৪:১০আপডেট : ২৫ জুন ২০২২, ১৪:১৬

রাঙামাটির রাজস্থলী উপজেলায় অভিষেক চাকমা (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় দুটি আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জলপাই রঙের পোশাক পরিহিত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে ধারণা করা হচ্ছে। বুকে একটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, ‘শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রাজস্থলী থানা পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।’

/এসএইচ/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার