ক্লাস থেকে বের করে দেওয়ায় ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুন ২০২২, ২১:৩৮আপডেট : ২৯ জুন ২০২২, ২১:৩৮

কুমিল্লার লাকসামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় পূর্বপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ক্লাস থেকে বের করে দেওয়ায় ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে পরিবার।

নিহতের নাম ঊর্মী আক্তার অহনা (১৪)। সে উপজেলার ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার ক্লাসের ফাঁকে এক বন্ধুর সঙ্গে কথা বলে। এ ঘটনায় বিদ্যালয়ের এক শিক্ষক তাকে বকাঝকা করেন। এ সময় কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার থাকার কক্ষের দরজা বন্ধ করে দেয়। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়দের সাহায্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল ফয়েজ দাবি করেন, মঙ্গলবার ওই ছাত্রী স্কুলে না এসে নতুন রাস্তায় আড্ডা দেয়। এ ঘটনায় স্যার তাকে বকা দেন এবং অভিভাবকদেরও বিষয়টি জানান।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, পুলিশ নিহতের লাশের প্রাথমিক রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী