গরুর হাট থেকে ফেরার পথে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুন ২০২২, ২৩:০১আপডেট : ২৯ জুন ২০২২, ২৩:০১

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মমিনুল হক মামুন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট-বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ৯টার দিকে সীতাকুণ্ড থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মৃত ইমাম শরীফের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. আকবরের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার ফকিরহাট গরুর হাট থেকে বাড়ি ফেরার সময় মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট-বাংলাবাজার সড়কে সিএনজি অটোরিকশা নিয়ে একদল দুর্বৃত্ত তার পথ আটকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ছুরিকাঘাতে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি