ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ২০:১৭আপডেট : ০২ জুলাই ২০২২, ২০:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পরিদর্শক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। হত্যা মামলার বাদী ও সাক্ষীর স্বাক্ষর জাল করার অভিযোগে গত ২০ জুন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। অভিযোগের তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখার ওসি নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর দেওয়ানপাড়ার বাসিন্দা মো. নবীর হোসেন। এজাহারে উল্লেখ করেন, ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তার ছোট বোন সাবিনা আক্তার স্বামীর হাতে খুন হন। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যা মামলা করেন।

আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পান পিবিআইর পরিদর্শক মিজানুর রহমান। তিনি বিষয়টি মীমাংসা করলে ৩৬ লাখ টাকা পাওয়া যাবে বলে লোভ দেখান। এতে রাজি না হয়ে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করলে মিজানুর রহমান তিন লাখ টাকা দাবি করেন। দাবি মতো টাকা না দেওয়ায় মিথ্যা মামলায় জড়ানো হুমকি দেওয়ার পাশাপাশি গত ২৫ ডিসেম্বর আদালতে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আসামিপক্ষের সঙ্গে যোগসাজশে তিনি এ কাজটি করেন। পাশাপাশি তিনি বাদী ও সাক্ষীদের স্বাক্ষর জাল করেন।

তবে পুলিশ কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী বাদীর বোন আত্মহত্যা করেছে মর্মে প্রতিবেদন দিয়েছি। তদন্ত করে যা পেয়েছি সেটাই করেছি। পরে বাদীপক্ষ নারাজি দেওয়ায় আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) মামলাটি তদন্ত করে একই প্রতিবেদন দেয়।’

প্রতিবেদন বাদীর পক্ষে না যাওয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া বাদী বা সাক্ষীর স্বাক্ষর জাল করার মতো কোনও বিষয়ও এখানে উল্লেখ নেই বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ